খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? জেনে নিন এর সকল উপকারিতা
খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই আর্টিকেল থেকে। এর পাশাপাশি আরো জানবো এর বিশেষ এবং সকল কিছু উপকারিতা। আমরা আরো জানবো এটা খাওয়ার সঠিক নিয়ম।
মূলত খালি পেটে ইসবগুলের ভুসি অনেক উপকারী একটি খাবার। এটা আমাদের শরীরের নানাবিধ উপকার করে থাকে। এর উপকারিতা ও কিভাবে খেলে কোন সময় খেলে আমাদের শরীরের সঠিক উপকার লাভ করবে সে বিষয়ে সম্পর্কে আমরা জানবো।পেজ সূচিপত্রঃ খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? জেনে নিন এর সকল উপকারিতা
- ইসবগুলের ভুসি কি
- ইসবগুলের ভুসিতে কত ক্যালোরি থাকে
- খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়?
- গর্ভাবস্থায় ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
- কোষ্ঠকাঠিন্যে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
- ইসবগুলের ভুসি রাতে খাওয়ার নিয়ম
- ইসবগুলের ভুসি খাওয়ার উপকারিতা
- বাচ্চাদের ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
- ইসবগুল কতদিন খেতে হয়
- ইসুবগুলের ভুসি খেলে কি ওজন কমে
- ইসবগুলের ভুসি কি হার্টের জন্য ভালো
- ইসবগুল প্রতিদিন খেলে কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়
- লেখকের শেষ মন্তব্য
ইসবগুলের ভুসি কি
প্রথমত আমাদেরকে জানতে হবে আসলেই ইসবগুলের ভুসিটা কি? মূলত ইসবগুলের ভুসি কি হচ্ছে সাইলিয়াম ভুসি নামে বেশ পরিচিত। এটি আমাদের শরীরের অন্যতম একটি খাবার। যা আমাদের শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে থাকে।
ইসবগুলের ভুসি এমন এক ধরনের প্রাকৃতিক আঁশ বা ফাইবার যা ইসবগুলের গাছের বীজ থেকে পাওয়া যায়। এটির রং হালকা সাদা বা হালকা বাদামী রঙের হয়। এটি যখন আমরা পানিতে ভেজাই তখন জেলির মত মনে হয়। ইসবগুলের ভুসি মূলত ইসবগুলের গাছ থেকে বীজ সংগ্রহ করে এই বীজের খোসা থেকে আলাদা করা হয়। মূলত এই খোসাকে বলা হয় ইসবগুলের ভুসি।
এই ইসবগুলের ভুসি আমাদের কোষ্ঠকাঠিন্য রোধ করতে বা ভালো করতে সাহায্য করে। এটি খুব সহজেই মল নরম করে ও মলত্যাগ করতে সাহায্য করে। এর মূল কারণ হচ্ছে এতে রয়েছে ফাইবার। এর পাশাপাশি এটি ওজন কমানোর ক্ষেত্রেও বেশ কার্যকর। কারণ এটি পেট ভরা অনুভূতি দেয়। আবার এটি অতিরিক্ত খাওয়ার থেকে বিরত থাকতে সাহায্য করে।
ইসবগুলের ভুসিতে কত ক্যালোরি থাকে
ইসবগুলের ভুসিতে কত ক্যালোরি থাকে চলুন এবার এ বিষয়টি জেনে নেই খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? এই আর্টিকেল থেকে।
মূলত এক টেবিল চামচ ইসবগুলের ভুসিতে থাকে প্রায় ৫৩% ক্যালোরি, এর মধ্যে ১৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৫ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ০.৯ মিলিগ্রাম আয়রন। এটি ছোট বড় অনেক রোগের সমাধান করতে সাহায্য করে।
আসলে এই ইসবগুলের ভুসি মূলত ডায়েটারি ফাইবার, এটি শরীরে পুরোপুরি ক্যালোরি হিসেবে শোষিত হয় না। এটা ডায়েটের জন্য ভালো, মানে যারা ওজন কমাতে চান। প্রতি ১০০ গ্রামে এতে প্রায় ২০০ থেকে ২২০ ক্যালোরি থাকে।
খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়?
খালি পেটে ইসবগুল খেলে বিভিন্ন ধরনের কাজ হয় ইসুবগুল হল একটি প্রাকৃতিক ফাইবার এটি সকালে খালি পেটে খেলে হজম ও পেটের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসে নিম্নে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো
এটি হজম শক্তি ভালো করে। আমরা যখন খালি পেটে এই ইসবগুল ভুসি খায় তখন এটা আমাদের অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয়। এরপরে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই ইসবগুল খেলে তাদের এই কোষ্ঠকাঠিন্য দূর হবে। কারণ এই ইসবগুলো প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে। ফলে যখন আমরা এটি খালি পেটে খায়, তখন আমাদের মল নরম হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে।
আবার এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে। এর মূল কারণ হচ্ছে যখন আমরা এটি খায় তখন দীর্ঘ সময় পেট ভরে রাখার মতন অনুভূতি দেয়। তাই কম খাবার খাওয়ার প্রবণতা হয়। ফলে ওজন কমাতে সাহায্য করে। আরেকটি বিষয়ে লক্ষ্য করা যায় বা দেখা যায় যে, এতে ফাইবার থাকার কারণে খাবারের পর রক্ত যে গ্লুকোজ থাকে তার দ্রুত বাড়তে দেয় না। তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা রাখে।
আরও পড়ুনঃ শসার উপকারিতা ও অপকারিতা:জানুন এ টু জেড
গর্ভাবস্থায় ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
গর্ভাবস্থায় অনেক নারীর দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এ সময়ে সঠিক ও পরিমাপ মত ইসবগুলের ভুসি খেলে সাধারণত এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়।
একটি বিষয় মনে রাখতে হবে শুরুতে এটি এক চামচ থেকে খাওয়া ভালো। প্রয়োজন হলে সর্বোচ্চ ১ থেকে ২ চা চামচ এক গ্লাস কুসুম গরম পানি বা দুধের সাথে ভুসি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে। এর পরে আপনাকে এক থেকে দুই গ্লাস পানি খেতে হবে। একটি বিষয় মনে রাখবেন এটি রাতে ঘুমানোর আগে বা এটি সকালে খালি পেটে খাবেন।
গর্ভাবস্থায় মূলত একটি ষষ্ঠ থেকে নবম মাসে বিশেষ উপকার বয়ে নিয়ে আসে। তবে একটি বিষয় মনে রাখতে হবে এটি খাওয়ার পর পরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এর সঠিক পদ্ধতি হচ্ছে এক গ্লাস বা ২৪০ মিলি পানিতে দুই চামচ ইসুবগুলের ভুসি মিশিয়ে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে খাবারের আধাঘন্টা আগে খাওয়া ভালো আপনি ভরা পেটেও খেতে পারেন। কিন্তু খাওয়ার পর পরে অবশ্যই আপনাকে বেশি পরিমাণ পানি খেতে হবে।
বিঃ দ্রঃ বিশেষ করে গর্ভাবস্থায় পরিমিত ইসবগুল নিরাপদ ধরা হয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে এটা খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেয়া সবচেয়ে ভালো।
কোষ্ঠকাঠিন্যে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ইসবগুলের ভুসি খুব কার্যকর একটি প্রাকৃতিক উপায়। এটি পানির সঙ্গে ফুলে গিয়ে আমাদের নরম করে এবং সহজেই এই মল বের হতে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে আমাদের আগে দেখতে হবে যে আমাদের কেমন ধরনের কোষ্ঠকাঠিন্য। সাধারণত কারো কম আবার কারো দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য সমস্যা। যাদের কম তারা এই সমস্যার সমাধানে ৫ থেকে ৭ দিন খেলেই ভালো হবে "ইনশাআল্লাহ্।" আর যাদের দীর্ঘমেয়াদি সমস্যা দ্বারা প্রতিদিন একবার অথবা দুইবার খাবেন। তবে যাদের দীর্ঘমেয়াদি সমস্যা তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব ভালো।
কোষ্ঠকাঠিন্য দূর করতে মূলত রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে ভালো। ভালো ফলাফল পেতে হলে এটা আপনাকে এভাবে খেতে হবে যে এক গ্লাস কুসুম গরম পানিতে কিছু পরিমাণ দুধ দিতে হবে। এতে এক থেকে দুই চা চামচ ইসবগুলের ভুসি মেশাতে হবে। এরপরে ভালো করে নেড়ে নেড়ে কয়েক মিনিট ধরে নেড়ে এরপরে খেয়ে নিতে হবে।
আর খাওয়ার পর একটি বিষয় মনে রাখতে হবে বেশি পানি পান করা। ইসবগুলের ভুসি খাওয়ার পরেই বেশি করে পানি পান করতে হবে। আবার এটা সারারাত ভিজিয়ে রেখে অর্থাৎ এক গ্লাস পানিতে এক থেকে দুই চা চামচ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলেও কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে।
ইসবগুলের ভুসি রাতে খাওয়ার নিয়ম
ইসুবগুলের ভুসি রাতে খাওয়া অনেক ভালো। কেননা রাতে খেলে এটা কোষ্ঠকাঠিন্য কমাতে ও পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। তবে এটা খাওয়ার বেশ কিছু সঠিক নিয়ম জানা জরুরী। নিম্নে এ সম্পর্কে অর্থাৎ ইসবগুলের ভুসি রাতে খাওয়ার নিয়ম সম্পর্কে তুলে ধরা হলো-
ইসুবগুলের ভুসি সাধারণত রাতে ঘুমানোর আগে খাওয়া ভালো। রাতে খাবার খাওয়ার ৩০ থেকে ৬০ মিনিট পরে ঘুমানোর আগে খাওয়া অত্যন্ত ভালো। এটা আপনাকে যেভাবে খেতে হবে সেটা হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানি ও দুধ নিতে হবে। এর সাথে এক থেকে দুই চা চামচ ইসবগুলের ভুসি দিতে হবে। এরপরে ভালো করে নেড়ে নেড়ে মিশ্রণটি খেয়ে নিতে হবে। তারপরে এক গ্লাস পানি খেতে হবে।
সাধারণ যে কোষ্ঠকাঠিন্য হয় এর ক্ষেত্রে ইসবগুলের ভুসি আপনি পাঁচ থেকে সাত রাতের যদি এভাবে খান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাটি দূর হয়ে যাচ্ছে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন আপনি এটি যদি খাওয়ার আগে খান অথবা খাওয়ার পরে খান যখনই খান'না কেন ঠিক তখনই আপনাকে এক গ্লাস অথবা দুই গ্লাস পানি পান করতে হবে।
ইসবগুলের ভুসি খাওয়ার উপকারিতা
আমরা ইতিমধ্যেই ইসবগুলের ভুসি খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনেছি। এর মধ্যে উল্লেখযোগ্য জানতে পেরেছি এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি ভালো করে, ওজন কমাতে সাহায্য করে, এমনকি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন আমরা আরো এ সম্পর্কে বিস্তারিত জানবো-
ইসবগুলের ভুসি আরেকটি বিশেষ উপকার করে থাকে তা হচ্ছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি যখন আমরা নিয়মিত খায়, তখন আমাদের শরীর থেকে খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সহায়তা করে। আপনি যদি শরীরের এই কোলেস্টেরল কমাতে চান তাহলে এটি আপনাকে দিনে এক থেকে দুইবার খেতে হবে।
সবচাইতে ভালো সময় সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে, এটা যদি আপনি সাধারণত চার থেকে আট সপ্তাহ নিয়মিত খান তাহলে বুঝতে পারবেন আপনার কোলেস্টেরল কমার প্রভাব বোঝা যাচ্ছে। শরীরের এই কোলেস্টেরল কমাতে হলে আপনাকে আর কয়েকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি ভাজাপোড়া ও বেশি তেল কম খাবেন।
আরেকটি হচ্ছে বেশি করে সবজিও ফল খাবেন। আর অন্তত প্রতিদিন ৩০ মিনিট হাঁটবেন। এর পাশাপাশি বেশি মিষ্টি ও ফাস্টফুড কম খাবেন। এই ইসবগুলের ভুসি সাধারণত পাইলস ও অর্শ রোগের জন্য বেশি উপকারী। কেননা পাইলস বা অর্শ রোগ যাদের হয় তাদের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি আরো তীব্র হয়। তাই মল নরম রাখার জন্য ইসবগুলের কার্যকারিতা অনেক বেশি। আর মল নরম রাখলে পাইলসের ব্যথা ও সমস্যা কম হয়।
বাচ্চাদের ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম
বাচ্চাদের ইসবগুলের ভুসি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে অল্পমাত্রায় প্রয়োগ করা ভালো। সঠিক মাত্রা ও নিয়ম মেনে প্রয়োগ করলে বাচ্চাদের কোন সমস্যা হয় না। তবে একটি জানার বিষয় হচ্ছে কোন বয়সী বাচ্চারা এই ইসবগুলের ভুসি খেতে পারবে।
আমরা সাধারণত বিশেষজ্ঞ থেকে জানতে পারি, পাঁচ বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে ইসবগুলের ভুসি খাওয়ার নিরাপদ। কিন্তু যদি পাঁচ বছরের কম হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে সকল বাচ্চাদের বয়স পাঁচ থেকে আট বছর তাদের ক্ষেত্রে এই ইসবগুলের ভুষির পরিমাণ হবে হাফ চা চামচ। আর যে সকল বাচ্চার বয়স ৯ থেকে ১২ বছর তাদের ক্ষেত্রে এক চা চামচ।
এটি সাধারণত আপনি রাতে ঘুমানোর আগে খাওয়াবেন। বাচ্চাকে শুধু একবার খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন আসুন জেনে নেই। এক গ্লাস কুসুম গরম পানির সাথে সামান্য দুধ নিয়ে খাওয়াতে পারেন। আবার পানিতে ভিজিয়ে রেখে এক ঘন্টা পর রাতের শোয়ার আগে খাওয়াতে পারেন।
এই ইসবগুলের ভুসি বেশি ভেজানো হলে কিন্তু জেলীর মতন হয়ে যাবে, সে ক্ষেত্রে অনেক বাচ্চা বেশি সময় ধরে রাখলে খেতে চায় না। বাচ্চাকে খাওয়ানো হয়ে গেলে এরপরে অবশ্যই পানি খাওয়াবেন। একটি বিষয় মনে রাখবেন বাচ্চাকে একটি প্রতিদিন খাওয়াবেন না। এতে বাচ্চার সমস্যা হতে পারে। এটি দীর্ঘদিন বা বেশি খাওয়ালে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে।
ইসবগুল কতদিন খেতে হয়
ইসবগুল সাধারণত কতদিন খেতে হয় অনেকেরই এ ধরনের প্রশ্ন মনে আসে। আসলে এটা নির্ভর করে ব্যক্তির পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যার উপর। আপনার যদি দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য হয় তবে এটা আপনাকে কয়েক সপ্তাহ ধরে খেতে হবে। আর যদি আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা একটু কম হয় তাহলে সে ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের ভিতরে ভালো হয়ে যাবে "ইনশাল্লাহ।"
আবার বাচ্চাদের ক্ষেত্রে মাত্র কয়েক দিন খাওয়ালেই ঠিক হয়ে যায়। আবার খুব কম বয়সী বাচ্চাদের খাওয়ানো যাবে না অর্থাৎ পাঁচ বছরে কম বয়সী বাচ্চাদের খাওয়ানো যাবে না। যদি খাওয়ানোয় লাগে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি একাধারে এক মাস ধরে খেতে পারবেন। আর সাধারণ সমস্যার ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ খেলেই ঠিক হয়ে যাবে।
ইসুবগুলের ভুসি খেলে কি ওজন কমে
অনেকেই মনে করেন ইসবগুলের ভুসির খেলে কি ওজন কমে? হ্যাঁ বন্ধুরা ইসবগুলের ভুসি খেলে ওজন কমে। এর মূল কারণ হচ্ছে এতে থাকে ডায়েটরি ফাইবার। এই ডায়েটরি ফাইবার আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। এর কাজ হচ্ছে এটি আমাদের পেট ভরে রাখার অনুভূতি দেয়।
ইসবগুলের ভুসি কি হার্টের জন্য ভালো
ইসবগুলের ভুসি হার্টের জন্য ভালো। কেন ভালো? এতে যে ফাইবার থাকে তার শরীরের এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আমাদের শরীরে এলডিএল যদি বেশি হয় তাহলে আমাদের ধমনীতে চর্বি জমে ফলে আমাদের হার্ট হওয়ার ঝুঁকি থাকে।
যখন আমরা এটি খায় এটা ফাইবার সমৃদ্ধ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আবার এটি ওজন কমাতে সাহায্য করে। কারণ এটা খেলে পেট ভরে থাকার অনুভূতি দেয়। ফলে হার্টের ওপর চাপ কম পড়ে। আবার রক্তে চর্বি কমাতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
ইসবগুল প্রতিদিন খেলে কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়
ইসুবগুলের ভুসি প্রতিদিন খেলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেট ফাঁপা ও গ্যাস। অতিরিক্ত বা বেশি পরিমাণে ইসবগুল খেলে পেটে গ্যাস বা পেট ফাঁপা ভাব হতে পারে।
আবার অনেকেরই পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে। অতিরিক্ত ফাইবারের কারণে কিছু মানুষের পেটে এটি হালকা ও অস্বস্তিকর ব্যথা হতে পারে। আবার অনেকেই পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়াই খায়। এক্ষেত্রে তাদের ইসবগুল আটকে যেতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়া যখন এটা আমরা খায়, তখন আমাদের ইসবগুল ফুলে গিয়ে গলায় বা খাদ্যনালীতে আটকে যেতে পারে।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন এটা বেশি পরিমাণ খেয়ে ফেলি তখন আমাদের পাতলা পায়খানা হয়। আবার অনেক ক্ষেত্রে ইসবগুল দেখা যায় ওষুধের শোষণ কমিয়ে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য যারা ডায়াবেটিস ও হার্টের ওষুধ খাচ্ছেন, তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো।
লেখকের শেষ মন্তব্য
পরিশেষে আমি শুধু আপনাদের একটি কথাই বলতে চাই যখন এটা খাবেন অবশ্যই সবকিছু নিয়মকানুন মেনে চলে তারপরে খাবেন। এটা বিস্তারিত পড়বেন আসলে কোন কোন ক্ষেত্রে কে কে খেতে পারবেন। কাদের সমস্যা কেমন হলে খেতে পারবেন।
এই সকল বিষয়গুলো মাথায় রেখে সঠিক নিয়মে খাবেন। আপনাদের কাছে আমি এতোটুকুই আশা করছি। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোন নতুন কনটেন্টের সাথে আপনাদের সাথে কথা হবে। "ইনশাআল্লাহ্"


জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url