ঘুমিয়েও ক্লান্তি কাটে না? জানুন আয়রনের অভাবের ৬ টি লক্ষণ

ঘুমিয়েও ক্লান্তি কাটে না? জানুন আয়রনের অভাবের ৬ টি লক্ষণ। এগুলো যদি জানেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে শরীরের ঘাটতি দূর করতে কোন কোন ফল গুলো খাবেন সে বিষয়গুলো জানতে পারবেন।

আয়রনের-অভাবে-শরীরে-যে-৬-টি-লক্ষণ-দেখা-যায়আয়রনের অভাবে বিভিন্ন ধরনের শরীরে যে সমস্যা গুলো হয় সে সমস্যা গুলো জানতে পারবেন এর পাশাপাশি কোন কোন খাদ্যে কোন কোন ফল মূলে আয়রন বেশি থাকে এবং আয়রনের অভাব দূর করে সে বিষয়গুলো জানতে পারবেন এই আর্টিকেল থেকে।

পেজ সূচিপত্রঃ ঘুমিয়েও ক্লান্তি কাটে না? জানুন আয়রনের অভাবের ৬ টি লক্ষণ

আয়রনের অভাবে শরীরে যে ৬ টি লক্ষণ দেখা যায়

আয়রনের অভাবে শরীরে যে ৬ টি লক্ষণ দেখা যায় চলুন এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে নেই। পর্যাপ্ত ঘুমের পরেও শরীরের ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, নিঃশ্বাসের কষ্ট, মাথাব্যথা এ ধরনের সমস্যা এছাড়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এগুলো প্রধানত আয়রনের অভাবের লক্ষণ। আমাদের এ বিষয়গুলো অবহেলা করা ঠিক নয়। এ সময় প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আয়রনের অভাবে শরীরে যে ছয়টি লক্ষণ দেখা যায় তা হলো-
  • প্রথমতঃ মাথাব্যথা ও মাথা ঘোরানো সমস্যা হয়। আমাদের মস্তিষ্কে অক্সিজেন ঘাটটির কারণে মাথাব্যথা ও হালকা মাথা ঘুরানোর সমস্যা বোধ হয়।
  • দ্বিতীয়তঃ চরম ক্লান্তি ও দুর্বলতা আসে, আয়রনের অভাব হলে শরীরে সব সময় ক্লান্ত অনুভব হয়। এছাড়া কোন কাজে অল্পতেই হাঁপিয়ে যাওয়া এটা অন্যতম আয়রনের অভাবের একটি লক্ষণ।
  • তৃতীয়তঃ নিঃশ্বাসের কষ্ট, আমাদের শরীরের রক্তের অক্সিজেন কমে যাওয়ার জন্য সামান্য কিছু পরিশ্রম করলেই শরীর ভার হয়ে যায় এবং নিঃশ্বাসের কষ্ট হয়। এটিও একটি আয়রনের অভাবের মূল লক্ষণ।
  • চতুর্থতঃ হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, আয়রনের অভাবে পর্যাপ্ত রক্ত সঞ্চালনের অভাব হয়। যার ফলে পা সব সময় ঠান্ডা বা জমে যাওয়ার মত মনে হতে পারে।
  • পঞ্চমতঃ ফ্যাকাসে ত্বক অর্থাৎ যখন শরীরে আয়রনের অভাব হয় তখন আমাদের চামড়া রংটি ফ্যাকাসে হয়ে যায়। এমনকি মুখের ভেতরে অংশ এবং চোখের পাতা ফ্যাকাসে ভাব দেখা যায়।
  • ৬ নাম্বার আমাদের চুল পড়ে যায় এবং নখ ভেঙে যায়। আমাদের শরীরে যখন আয়রনের ঘাটতি দেখা যায় তখন প্রচুর পরিমাণে চুল পড়া এবং নখ দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে হাতের নখ অথবা পায়ের নখ ভেঙে যায় এবং অতিরিক্ত হারে চুল পড়তে থাকে।

শরীরে আয়রন কমে গেলে কি কি সমস্যা হতে পারে

শরীরে আয়রন কমে গেলে কি কি সমস্যা হতে পারে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয়টি জানতেও বুঝতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়তে হবে। আমি আপনাদের মাঝে প্রত্যেকটি বিষয় খুব গুরুত্বসহকারে তুলে ধরার চেষ্টা করেছি।

শরীরে আয়রন কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর পূর্বে আমি আলোচনা করেছি শরীরে আয়রনের অভাব হলে কি কি লক্ষণ দেখা যায়। শরীরে বিভিন্ন লক্ষণ এবং শরীরের বিভিন্ন সমস্যা প্রায় একই একটি বিষয়, তবে এর পার্থক্য হচ্ছে অনেক ক্ষেত্রে লক্ষণ ব্যতীত বিভিন্ন ধরনের সমস্যা শরীরের মধ্যে দেখা যায়।

এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে জিভের ব্যথা। যখনই আমাদের এই শরীরের আয়রনের ঘাটতে হবে তখনই এই সমস্যাটা তীব্র হবে অর্থাৎ আমাদের জিহ্বা ব্যথা হবে। সেই সাথে সাথে মাথা ঝিমঝিম, মাথা ঘোরানো ও হাত-পা, চোখ-মুখ ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ আমাদের সমস্ত ত্বক ফ্যাকাশে হয়ে যায়।

আইরনের অভাবটি বিশেষ করে নারী বা মহিলাদের বেশি হয়ে থাকে। এ সময় নারীদের বুক ধরফর করা, শ্বাসকষ্ট অনুভব করা, কোন কাজ মনোযোগ ধরে করতে না পারা, সহজে কিছু ভুলে যাওয়া, মুখের উজ্জ্বলতা কমে যাওয়া, অতিরিক্ত চুল পড়া, চোখে অন্ধকার দেখা, নিয়মিত মাথা ব্যথা এ সকল সমস্যা গুলো দেখা দেয়।

নারীদের ক্ষেত্রে এ সকল সমস্যা বেশি দেখা যায় এর মূল কারণ হচ্ছে- অতিরিক্ত মাসিক হলে, গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পরে।

আয়রনের অভাবে কি রক্তস্বল্পতা হয়?

আয়রনের অভাবে কি রক্তস্বল্পতা হয়? জি হ্যাঁ আয়রনের অভাবে রক্তস্বল্পতা তৈরি হয়। শরীরে আয়রন কমে গেলে মূলত আমাদের রক্তশূন্যতা হয়। যাকে আমরা অ্যানিমিয়া বলি বিশেষ ক্ষেত্রে নারীদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। 

আমাদের শরীরের যখন আয়রন কমে যায় তখন হিমোগ্লোবিন কমে যায়। ফলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না। এ কারণে আয়রনের অভাব হলে আমাদের বিভিন্ন ধরনের শরীরে দুর্বলতা ও ক্লান্তি হয়।

আয়রনের অভাবে রক্তল্পতা কিভাবে নির্ণয় করা যায়?

আয়রনের অভাবে রক্তল্পতা কিভাবে নির্ণয় করা যায়? চলুন এবার এ বিষয়টি জেনে নেই। আয়রনের অভাবজনিত রক্তঅল্পতা নির্ণয় করার জন্য ডাক্তার আপনাকে সম্পূর্ণ রক্ত গণনা বা CBC টেস্ট দেবে। এই টেস্টে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, আয়রনের মাত্রা, ফেরিটিনের মাত্রা বোঝা যাবে। ফলে ডাক্তার আপনার শরীরের আয়রনের মাত্রা কম কি বেশি শনাক্ত করতে পারবে।
আয়রনের-অভাবে-রক্তল্পতা-কিভাবে-নির্ণয়-করা-যায়

আয়রন কমে যাওয়ার কারন কি

আয়রন কমে যাওয়ার কারন কি এ বিষয়টি আমাদের জানা খুবই প্রয়োজন। শরীরে আয়রনের ঘাটতি হলে আমাদের শরীরের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে কমে যায় এবং শেষপর্যন্ত অ্যানিমিয়া রোগ হতে পারে। বিশেষ ক্ষেত্রে এটি নারীদের ক্ষেত্রে বেশি হয়।

আয়রন কমে যাওয়ার মূল কারণ হচ্ছে খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকা। যেমন আপনার খাবারের যদি আয়রন সমৃদ্ধ খাবার না থাকে, যেমন- কলিজা, লাল মাংস, ডাল, পালং শাক ইত্যাদি আয়রন সমৃদ্ধ খাবার যদি আপনি না খান তাহলে শরীরে আয়রন কমে যেতে পারে বা কম হয়।

আবার যারা অনেকের ডায়েট বা ওজন কমাতে চান এরা অনেক সময় আয়রনের যুক্ত খাবার গুলো কম খান। যার ফলে আয়রনের ঘাটতি দেখা যায়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, প্রসবের ও পায়খানার সময় রক্তক্ষরণ, পাইলস বা আলসার হলে ধীরে ধীরে তা থেকে রক্তক্ষরণ হয়। এসকল কারণে মূলত শরীর থেকে আয়রন কমে যায়।

কিছু রোগের কারণে শরীরে ঠিকমতো আয়রন শোষণ করতে পারে না। যেমন- দীর্ঘদিনের ডায়রিয়া, পেটের অপারেশন করা, অন্ত্রের সমস্যা এ সকল সমস্যার পাশাপাশি যারা গর্ভাবস্থায় রয়েছেন এ সকল মায়েদের শরীর থেকে শিশুর জন্য যে অতিরিক্ত আয়রন লাগে। এ সময় আয়রনের চাহিদা কিন্তু বেড়ে যায়, আর এটা যদি না পাই তাহলে শরীরে আয়রন কমে যায়।

আবার গ্রামাঞ্চলে দেখা যায় কৃমির প্রবণতা অর্থাৎ মানুষের মধ্যে কৃমির প্রকোপ থাকে বা অন্তরে কৃমি থাকে, যার ফলে ধীরে ধীরে রক্তশূন্যতা দেখা যায়। এছাড়া আমরা যেটা খায় খাওয়ার সাথে সাথে বেশি চা কফি যারা খায় এদের ক্ষেত্রে আয়রন শোষণ কমে যায়। মূলত আয়রন কমে যাওয়ার ঝুঁকিতে যারা রয়েছে তাদের মধ্যে- গর্ভবতী নারী, কিশোরী মেয়েরা, যারা নিয়মিত ডায়েট করে এবং যাদের বেশি মাসিক হয়।

কোন খাবারে আয়রন কম থাকে

কোন খাবারে আয়রন কম থাকে এ বিষয়টি জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন। কেননা আমরা যদি কোন খাবারে আয়রন কম থাকে, সেগুলো যদি না জানি তাহলে আমরা যদি বারবার সেগুলোই খায় তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে খুব দ্রুততার সাথে আয়নের ঘাটতি হচ্ছে।

যে সকল খাবারের মধ্যে আয়রন কম থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিশোধিত শস্যজাত খাবার। অর্থাৎ যে সকল খাবার পালিশ করা হয়। যেমন- সাদা চাল, সাদা চালটি পালিশ করা হয় যাতে পুষ্টি কম থাকে আবার ময়দার রুটি, পারাটা এগুলো। আবার সাদা পাউরুটি এগুলো আয়রন নেই বললেই চলে।

আবারো আমরা অনেক সময় ফাস্টফুড খেয়ে থাকি। এ সকল ফাস্টফুডে ক্যালোরি বেশি থাকে কিন্তু আয়রন অনেক কম। যেমন- বার্গার, নুডুলস, পিজ্জা, চিপস, বিস্কুট এসকল খাবার গুলো এড়িয়ে চলা উচিত। আবার এর মধ্যে আয়রন কম থাকে এমন খাবার হচ্ছে দুধ, দই ও চিজ। এগুলোতে ক্যালসিয়াম  বেশি কিন্তু আয়রনের পরিমাণ খুবই কম।

আবার আরেকটি বিষয় হচ্ছে খাওয়ার সাথে সাথে আমরা যদি বেশি করে দুধ খায় তাহলে আমাদের আয়রন শোষণ কমে যেতে পারে। এছাড়াও যদি আমরা চিনি ও মিষ্টি জাত খাবার খায় যেমন- মিষ্টি, সফট ড্রিংক, কেক এগুলোতে আয়রন প্রায় নেই। আবার সবকিছু ফল ও সবজিতেও আয়রন থাকে না। যেমন শশা, লাউ, তরমুজ এগুলোতে আয়রন কম।

কোন বাদামে আয়রন বেশি

কোন বাদামে আয়রন বেশি এটি খুব মজার একটি বিষয়। কোন বাদামে আসলে আয়রন বেশি থাকে, আসলে সব বাদামেই কম বেশি আয়রন থাকে। তবে সর্বোচ্চ আয়রন থাকে কাজুবাদামে। প্রায় ৬ থেকে ৭ মিলিগ্রাম আয়রন থাকে এবং এটি শক্তি উৎপাদন অনেক বেশি থাকে।

তবে সবকিছুর চাইতে বেশি পরিমাণ আয়রন থাকে মিষ্টি কুমড়ার বীজে। এতে প্রায় ৮ থেকে ৯ মিলিগ্রাম আয়রন থাকে। এটি সবচেয়ে বেশি আয়রন সমৃদ্ধ খাবার। এছাড়াও সাদা ও কালো তিলে, কাঠবাদামে, পেস্তা ও চীনা বাদামেও আয়রন থাকে।

কিভাবে ঘরে বসে বুঝবেন শরীরে আয়রন কম কিনা

কিভাবে ঘরে বসে বুঝবেন শরীরে আয়রন কম কিনা? এ বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে হলে আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে বা রক্ত পরীক্ষা করা খুবই দরকার। তবে কিছু লক্ষণ রয়েছে যেগুলো প্রাথমিকভাবে আমরা ধারণা পাই যে আমাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।
কিভাবে-ঘরে-বসে-বুঝবেন-শরীরে-আয়রন-কম-কিনা
প্রথমত আমাদের যা থেকে বুঝবো যে, আমরা যদি দেখি চোখের নিচের পাতার ভেতর দিক সাদা বা ফ্যাকাসে দেখাচ্ছে। আবার ঠোঁট, নখের নিচে, হাতের তালু এগুলো ফ্যাকাসে বা সাদা দেখা যাচ্ছে, তাহলে বুঝবো যে আমাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

আরেকটি বিষয় থেকে আমরা বুঝতে পারবো যে, আমাদের যে হাতের নখ রয়েছে বা পায়ের নখ রয়েছে দেখব যে এটা খুবই হালকা হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে। এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। এমন যদি হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়েছে।

আরেকটি বিষয় থেকে বুঝবো সেটা হচ্ছে- আমাদের শরীর আগের তুলনায় অনেক ক্লান্ত লাগবে, আবার বেশি সিঁড়ি বেয়ে উঠলে হাঁপানোর মতন হবে, কাজের শক্তি কমে যাবে। এছাড়াও বুক ধড়ফড় করবে। অদ্ভুত কিছু খাবারের ইচ্ছা হবে যেমন- মাটি, কাচা চাল, বরফ ইত্যাদি। এই ঘটনাকে বলা হয় পিকা (Pica).

আরেকটি বিষয় পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে, আমাদের আয়নের ঘাটতি হয়েছে সেটা হচ্ছে আমরা যদি ১০ থেকে ১৫ মিনিট হাটার পর খুব বেশি দুর্বল লাগে তাহলে বুঝবো যে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়েছে। এছাড়া এটি বুঝতে হলে একমাত্র নিশ্চিত উপায় হচ্ছে রক্ত পরীক্ষা Hb (Hemoglobin) test. আরেকটি হচ্ছে (Serum Ferritin) test. স্বাভাবিক Hb নারী হবে ১২ থেকে ১৫ g/dL এবং পুরুষ হবে ১৩ থেকে ১৭ g/dL।

নারীদের দ্রুত আয়রন বাড়ানোর ডায়েট চার্ট

নারীদের দ্রুত আয়রন বাড়ানোর ডায়েট চার্ট এ বিষয়টি এখন আমরা দেখে নেই। আসলে কখন কিভাবে খেলে নারীদের দ্রুত আয়রন বাড়ানো সম্ভব সে বিষয়ে সম্পর্কে আমরা এখন জেনে নেই।

বিশেষ করে নারীদের আয়রন কেন প্রয়োজন এর মূল কারণ হচ্ছে- মাসিকের কারণে রক্তক্ষরণ, গর্ভাবস্থা, সন্তান জন্মের পর দুর্বলতা, ওজন কমানোর ডায়েটে পুষ্টির ঘাটতি হয়। নিম্নে একটি নারীর দ্রুত আয়রন বাড়ানোর ডায়েট চার্ট উল্লেখ করা হলো-

সকালে খালি পেটে সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার
এক গ্লাস কুসুম গরম পানি এর সাথে লেবুর
রস খেতে হবে।
একটি সিদ্ধ ডিম খেতে হবে পরিমাণ মতো ভাত খেতে হবে বিকেলের নাস্তায় সেদ্ধ চানা খেতে হবে রাতের খাবারের মধ্যে রুটি বা অল্প ভাত খাবেন
দুই থেকে তিনটি খেজুর এক টেবিল চামচ কিসমিস রাতে ভেজানো গুলো খেতে হবে লাল আটার রুটি খেতে হবে ডাল খেতে হবে ৮ থেকে ১০ টি বাদাম খেতে হবে, কাজু বাদাম অনেক ভালো সবজি খাবেন
পালং শাক ও লাল শাক ভাজি খেতে হবে পালংশাক অথবা কচু শাক খেতে হবে একটি ডালিম খেতে হবে মাছ ও ডাল খাবেন
একটি কমলা বা পেয়ারা খেতে হবে গরুর মাংস দুই থেকে তিন টুকরা বা কলিজা সপ্তাহে ১ থেকে ২ দিন একটি বিষয় মনে রাখতে হবে আয়রন যুক্ত খাবারের সাথে চা কফি খাবেন না ন্যূনতম ১ ঘন্টা পরে খাবেন লেবু খাবেন
সালাতের সাথে লেবু খেতে হবে তবে কলিজা হচ্ছে আয়রনের সবচেয়ে ভালো উৎস কেননা ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায়

আপনাকে দ্রুত আয়রনের ঘাটতি পূরণ করতে বা আয়রন দ্রুত বাড়াতে চাইলে সেরা খাবারগুলো বেছে নিতে হবে। এর মধ্যে সেরা খাবার গুলোর মধ্যে উল্লেখযোগ্য খাবার হচ্ছে প্রাণিজ উৎসের মধ্যে রয়েছে কলিজা, গরুর মাংস, ডিম, মাছ, মুরগি। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে লাল শাক, পালং শাক, ডাল, খেজুর, কিসমিস।

আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে কত দিনে এই খাবারগুলো খেলে আয়রনের ঘাটতি দূর হবে বা আয়রন শরীরে বাড়বে। যদি আপনার হালকা ঘাটতি হয় তাহলে খাবারগুলো তিন থেকে চার সপ্তাহ ধরে খেলে উন্নতি হবে। আর যদি মাঝারি ধরনের আয়রনের ঘাটতি সমস্যা হয় তাহলে দুই থেকে তিন মাস লাগবে। আর যদি গুরুতর হয় তাহলে তিন থেকে ছয় মাস লাগবে।

কোন কোন ফল মূলে আয়রনের পরিমাণ বেশি থাকে

কোন কোন ফল মূলে আয়রনের পরিমাণ বেশি থাকে বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই আয়রনযুক্ত ফলমূল খেতে পারব। তাই চলুন দেরি না করে কোন কোন ফল মূলে আয়রনের পরিমাণ বেশি সেগুলো জেনে নেই।

মূলত শুকনো খেজুর, কিসমিস, শুকনো ডুমুর, ডালিম, এভোকাডো ও কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এর মধ্যে শুকনো খেজুরে ৪ থেকে ৫ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রামে আয়রন থাকে। কিসমিশে থাকে ১.৫ থেকে ২ মিলিগ্রাম আয়রন। শুকনো ডুমুরে থাকে ২ থেকে ৩ মিলিগ্রাম, ডালিমে থাকে ০.৩ থেকে ০.৫ মিলিগ্রাম এবং এভোকাডোতে থাকে এক মিলিগ্রাম কলাতে থাকে ০.৩ থেকে ০.৪ মিলিগ্রাম।

ফলে আয়রন মাঝারি বা কম থাকলেও এটি আয়রনের শোষণ বাড়ায়। বেশ কিছু ভিটামিন সি সমৃদ্ধ ফল রয়েছে যেমন- কমলালেবু, লেবু, আমলকি এ সকল ফলগুলো আয়রনের শোষণ বাড়ায়। তাই আপনি যদি আয়রনসমৃদ্ধ খাবারের সাথে এসব ফল খান তাহলে বেশি উপকার পাবেন।

ওজন কমানোর সময় কিভাবে আয়রন ঠিক রাখবেন?

ওজন কমানোর সময় কিভাবে আয়রন ঠিক রাখবেন? আপনারা অনেকে ৮০০ থেকে ১০০০ ক্যালরি ডায়েট করেন। এতে করে আয়রন কমে যায়, মাসিক অনিয়মিত হয়, চুল পড়ে, নারীদের জন্য সাধারণত ১২০০ থেকে ১৫০০ ক্যালোরির নিচে না নামাই ভালো। তবে এটি ব্যক্তিগতভাবে ভিন্ন হতে পারে।

ওজন কমাতে গিয়ে আপনারা অনেকেই শুধু সালাত খেয়ে থাকেন। আসলে এটা ঠিক নয়, একটি ভুল কাজ। আপনার জন্য ভালো অপশন হতে পারে আপনি ডিম খাবেন, মুরগির বুকের মাংস খাবেন, গরুর মাংস সপ্তাহে দুই দিন খাবেন এক থেকে দুই পিস। কলিজা খাবেন সপ্তাহে একদিন এবং মাছ খাবেন। কেননা প্রাণীজ আয়রন শরীরে দ্রুত শোষিত হয়।

আপনি কখনো সবুজ শাক বাদ দিবেন না পালং শাক, লাল শাক, কচু শাক এগুলো খাবেন। এর সাথে সাথে আপনি কমলা, লেবু, আমলকি এগুলো খাবেন। বেশি করে গ্রিন টি খাবেন। তবে একটি বিষয় মনে রাখবেন আয়রন যুক্ত খাবার খাওয়ার একঘন্টা আগে বা পরে চা খাবেন।

আপনি এভাবে খেতে পারেন যেমন সকালে ডিম পালন শাক লেবু পানি আবার দুপুরে অল্প ভাত ডাল মুরগি শাক খেতে পারেন বিকেলে একটি কমলা গ্রিন টি খেতে পারেন এরপর রাতে রুটি মাছ আর শালার খেতে পারেন এভাবে খেলে আপনার ওজন কমানোর সময় শরীরে আয়রন ঠিক থাকবে

লেখকের মন্তব্য

পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে, আপনাদের যাদের এ ধরনের সমস্যা হয় তারা অবশ্যই গুরুতর কোন সমস্যা হলে ডাক্তার পরামর্শ নিবেন এবং যদি প্রাথমিকভাবে সমস্যাটা নিজে থেকে বুঝতে পারেন এবং সমস্যাটি গুরুতর না হয় তবে বাড়িতে উপরের পরামর্শ গুলো মেনে চলতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url