সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে
সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে আমরা অনেকেই এ বিষয় সম্পর্কে জানি না। আবার অনেকেও জানলে ভুল ধারণা জানি। আমি আজকে আপনাদের মাঝে এর সঠিক তথ্যগুলো তুলে ধরবো।
জিরো বাল্ব বা ডিমলাইট আমরা অনেকেই ব্যবহার করে থাকি। মূলত আমরা অনেকেই কম আলো পছন্দ করি অনেকেই আবার বিভিন্ন ধরনের রংবেরঙের আলো পছন্দ করি। তবে এই সকল কালারিং বাল্ব বা জিরো ওয়াটের বাল্ব বলতে ০.৫ থেকে শুরু হয়।
পেজ সূচিপত্রঃ সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে
সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে
সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে তার ডিপেন্ড করে আপনার ঘরের কয়টি জিরো ওয়াটের বাল্ব রয়েছে তার ওপর। অর্থাৎ আপনার ঘরে যদি চারটা বা ছয়টা বাল্ব জলে তাহলে একটু বেশি আসবে বিদ্যুৎ বিল মাসে। আবার যদি বাল্ব কম হয় তাহলে বিদ্যুৎ বিল কম হয়।
অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে বাল্ব যত বেশি হবে তত বেশি বিল আসবে। যদি একটি অথবা দুইটি বাতি জলে সেক্ষেত্রে মাসে তিন থেকে ছয় টাকার মতন খরচ হতে পারে। নিম্নের বিষয়গুলোতে কোন ধরনের বাল্বের কেমন বিল আসবে এ সম্পর্কে তুলে ধরা হয়েছে।
কোন ধরনের বাল্বের কেমন বিল আসে
কোন ধরনের বাল্বের কেমন বিল আসে চলুন এ বিষয়টি এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। জিরো ওয়াটের বাল্বের কেমন বিল আসে এ সম্পর্কে বুঝতে পারলে আপনি অন্যান্য ওয়াটের বাল্বের কেমন বিল হবে সে সম্পর্কে বুঝতে পারবেন।
একটি বাল্বের প্রকৃত পাওয়ার ওপর নির্ভর করে আসলে বিদ্যুৎ কেমন খরচ হবে। অর্থাৎ জিরো ওয়াট নামে পরিচিত এলইডি বাল্ব আসলে সাধারণত ০.৫ থেকে ১ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। তাহলে এ বিষয়ে সম্পর্কে বুঝতে হলে একটি উদাহরণ প্রয়োজন।
ধরা যাক বাল্বের ক্ষমতা ১ ওয়াট, সারারাত = ১২ ঘন্টা
তাহলে এক রাতে খরচ হবে, ১ ওয়াট* ১২ ঘন্টা =১২Wh =০.০১২kwh ( ইউনিট )
এখন যদি হিসেব করি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা
তাহলে এক রাতে খরচ হবে, ০.১২ টাকা অর্থাৎ প্রায় ১২ পয়সা
তাহলে ৩০ দিনে খরচ হবে ৩.৬ টাকা।
কিন্তু যদি বেশি ওয়াটের বাল্ব হয় তাহলে কারেন্ট বিল বেশি হবে। উপরের বিষয় থেকেই বুঝতে পারছেন যে জিরো ওয়াটের অর্থাৎ এক ওয়াটের বাল্ব থেকে ৩০ দিনে ৩ টাকা খরচ হচ্ছে, তাহলে অবশ্যই যদি ২৫, ৬০ অথবা ১০০ ওয়াটের বাল্ব হয়, তাহলে সে ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে।
বিভিন্ন ইউনিট ও বাল্বের বিভিন্ন হিসাব
বিভিন্ন ইউনিট ও বাল্বের বিভিন্ন হিসাব নিয়ে চলুন এবার আলোচনা করা যাক। আমরা অনেকে অনেক জায়গায় বসবাস করি সে ক্ষেত্রে ইউনিটের হিসাবটি ভিন্ন রকমের হয় বিভিন্ন ইউনিটের কারণে বাল্বের খরচ ভিন্ন রকম হয়।
যেমন পল্লী বিদ্যুতের ক্ষেত্রে আলাদা হয়। আবার নেস্কো ও অন্যান্য বিদ্যুতের ক্ষেত্রে ইউনিট প্রতি বাল্বের খরচ ভিন্ন রকম হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও ক্লিয়ার হবে। যেমন পল্লী বিদ্যুতের প্রতি লাইফ লাইনের ইউনিট হচ্ছে ৫.২৬ টাকা।
তাহলে ধরা যাক গল্পের ক্ষমতা ১ ওয়াট
আমরা জানি সারারাত হচ্ছে ১২ ঘন্টা
তাহলে এক রাতে খরচ হবে= ১ ওয়াট * ১২ ঘন্টা= ১২Wh =০.০১২kwh ( ইউনিট )
অতএব পল্লী বিদ্যুতের ইউনিট যদি ৫.২৬ টাকা হয় তাহলে একরাতে খরচ হবে
০.০১২kwh*৫.২৬= ০.০৬৩১২ টাকা, তাহলে ৩০ দিনে খরচ হবে ১.৮৯৩৬ টাকা অর্থাৎ প্রায় দুই টাকার মতন।
এখন যদি এই বাল্বের ক্ষমতা ১ ওয়াট না হয়ে ০.৫ ওয়াট তাহলে আরো কম খরচ হবে। আর যদি এর চেয়ে বেশি ওয়াট হয় তাহলে বিদ্যুৎ বিল খরচ বেশি হবে। এখানে শুধু একটি বাল্বের হিসাব করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
শেষ কথা
পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা অবশ্যই বিদ্যুৎ ব্যবহার সচেতন হবেন। অপচয় এড়িয়ে চলবেন কোন সময় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করবেন না। অযথা ঘরে ফ্যান ও লাইট জ্বালিয়ে রাখবেন না।


জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url