প্রাক্তন কে ভোলার উপায় -মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না

প্রাক্তন কে ভোলার উপায় -মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না অনেকের মনে এ ধরনের প্রশ্ন থেকেই থাকে এবং আমরা যারা এই বাস্তব পরীক্ষার সম্মুখীন হয়েছি তারাই এই বিষয়টি ভালোভাবে জানি। কিন্তু এ সকল বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে

প্রাক্তন-কে-ভোলার-উপায়আমাদের দেশে প্রায় এ ধরনের সমস্যা দেখা যায়। অনেকেই তার প্রাক্তন কে ভুলতে পারে না মানুষ কেন এই সহজে প্রাক্তন কে ভুলতে পারে না সে বিষয়ে সম্পর্কে এই আর্টিকেলে সকল বিষয়ে আলোচনা করা হবে এবং প্রাক্তন কে ভোলার যে সহজ উপায় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।

পেজ সূচিপত্রঃ প্রাক্তন কে ভোলার উপায় -মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না

প্রাক্তন কে ভোলার উপায়

প্রাক্তন কে ভোলার উপায় চলুন এ বিষয় নিয়ে আলোচনা করা যাক। আসলেই কি প্রাক্তন কে মন থেকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব। সম্ভব না তবে কিছু কাজ করলে কিছু কাজের মাধ্যমে তার স্মৃতি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলা যায়।

যেমন কিছু কাজ রয়েছে যে নিজেকে ব্যস্ত রাখা। সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা। এমন যদি কেউ করতে পারে, তাহলে সহজে প্রাক্তনকে ভুলতে পারবে। আবার আরেকটি বিষয় সবচাইতে কার্যকরী সেটা হচ্ছে পরিবারকে সময় দেওয়া। পরিবার এবং বন্ধুদের সাথে সময় দিলে প্রাক্তন কে ভুলে থাকা সম্ভব হয়।

কেউ যদি আপনাকে বলে যে এ কাজ করলে ভুলে যাবি এমন কোন আসলে যাদুকরী কোন উপায় নেই। এটা যদি কেউ বলে, তাহলে অবশ্যই সে মিথ্যা বলেছে। আবার অনেকেই এ ধরনের বিষয় নিয়ে লেখে। কিন্তু বিস্তারিত সবকিছু তুলে ধরে না। আসলে প্রাক্তনকে পুরোপুরি ভুলে যাওয়ার কোনো যাদুকরী উপায় নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু অভ্যাস আপনাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে।

প্রাক্তন কে ভোলার সহজ পাঁচটি উপায়

প্রাক্তন কে ভোলার সহজ পাঁচটি উপায় চলুন এটা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রাক্তন কে আসলে কি সহজে ভোলা যায়। শুধু টাইটেল দেখলেই হবে না আসলে প্রাক্তন কে খুব সহজেই ভোলা যায় না। তবে কিছু সহজ উপায়ে রয়েছে যে উপায় গুলো মেনে চললে সহজে তার স্মৃতিগুলো আপনার নষ্ট হয়ে যাবে।  অর্থাৎ তাকে আপনি ভুলে থাকতে পারবেন।

  • প্রথমেই রয়েছে যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে- পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করা। প্রাক্তনের সাথে কোন ধরনের যোগাযোগ রাখা যাবে না। সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় তার সাথে একদম বন্ধ করতে হবে।
  • এরপরে তার স্মৃতি দূরে রাখার জন্য প্রাক্তনের দেওয়া বিভিন্ন ধরনের উপহার, ছবি, তার দেওয়া জিনিসপত্র এগুলো নষ্ট করে দিতে হবে।
  • আরেকটি বিষয় হচ্ছে সব সময় নিজেকে ব্যস্ত রাখা। যেমন কোন শখের কাজ করা। কোন খেলাধুলা করা। ক্যারিয়ার ও সৃজনশীলতা বাড়ানো। শরীরচর্চা মানসিক চাপ কমানো। এই সকল কাজে ব্যস্ত থাকতে পারলে বা নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে থাকলে ধীরে ধীরেই ভুলে যাওয়া সম্ভব।
  • আরেকটি বিষয় হচ্ছে পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা সময় কাটানো বা সঙ্গ দেওয়া। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে আড্ডা দেওয়া তাদের সাথে ঘুরতে যাওয়া, এরকম কাজ করলে মানসিক বিষন্নতা কমে যায় এবং নতুন নতুন পরিবেশে ঘোরার জন্য প্রাক্তনের স্মৃতি কমে যায়।
  • এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, নিজের প্রতি যত্নশীল হওয়া। কেমন যত্নশীল হওয়া? নিজের শরীর থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের ভালোলাগা এ সকল বিষয়ের প্রতি যত্নশীল হওয়া।

মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না

মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না, তার একটি সঠিক সলিউশন দরকার অর্থাৎ সমাধান দরকার। চলুন এবার তাহলে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাক।
মানুষ-কেন-সহজে-প্রাক্তনকে-ভুলতে-পারে-না
অনেক মনোবিজ্ঞানীদের মতে মানুষ সহজেই তার প্রাক্তন কে ভুলতে পারেনা। এর কারণ হচ্ছে মানুষ শুধু সম্পর্কের অংশ থাকে না, বরং তারা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ অংশ হয়ে ওঠে। মস্তিষ্কে আমাদের প্রেম ডোপামিন ও অক্সিটোসিন তৈরি করে। তাই যখন আমাদের সম্পর্ক ভাঙে এই রাসায়নিক গুলোর অভাব হয়, যা অনেকটা নেশা ছাড়ার মতো শারীরিক ও মানসিক কষ্ট দেয়।

অর্থাৎ এখান থেকে একটি বিষয় বোঝা যাচ্ছে যে- আমরা যখন তার সাথে সম্পর্কে বা কারো সাথে সম্পর্কে লিপ্ত হয়, তখন তার সাথে যে স্মৃতিগুলো থাকে সেই স্মৃতিগুলো আমাদের মস্তিষ্কের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। ফলে সহজে আমরা ভুলতে পারি না।

মানুষ প্রাক্তন কে ভুলতে পারেনা এর প্রধান কারণ গুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে মস্তিষ্কের রাসায়নিক প্রভাব। এ ধরনের প্রভাব অর্থাৎ ভালোবাসার সময় মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিনের মত হরমোন নিঃসৃত হয়। এই হরমোন গুলো সুখ ও নিরাপত্তার অনুভূতি দেয়। সম্পর্ক শেষ হওয়ার পর এই হরমোন গুলোর অভাব মস্তিষ্কে ড্রাগ উইথড্রল এর মত দেখে, অর্থাৎ নেশার মত। ফলে প্রাক্তনের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়।

আরেকটি বিষয় হচ্ছে অতীতকে রোমান্টিক করে দেখা। অনেকেই অতীতকে রোমান্টিক করে দেখে অর্থাৎ ব্রেকআপের পর মস্তিষ্ক সাধারণত খারাপ স্মৃতি গুলোকে চাপা দিয়ে ভালো স্মৃতিগুলোকে বড় করে দেখাতে শুরু করে। প্রথম প্রেম ভালো সময় গুলো মনে পড়লে, মানুষ প্রাক্তনের প্রতি দুর্বল হয়ে পড়ে।

অন্য আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় এটাচমেন্ট থিওরি। অনেক মনোবিজ্ঞানী এটাচমেন্ট থিউরিটি বিশ্বাস করে। মনোবিজ্ঞানী, "জন বোলবির তথ্য অনুযায়ী শৈশবের আবেগ এবং নিজের এটাচমেন্ট স্টাইলের উপর ভিত্তি করে মানুষ সঙ্গীর উপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়ে।" এই ভালোবাসার গভীর নির্ভরতা ও আসক্তি এবং অভ্যাস সেটা কাটিয়ে ওঠা অনেক কঠিন ব্যাপার।

সবচেয়ে কঠিন বিষয় সেটি হচ্ছে প্রিয় মানুষের সাথে চলার অভ্যাস ও জীবনের রুটিন। প্রিয় মানুষের সাথে কাটানোর অভ্যাস, প্রিয় গান, কোন প্রিয় মুহূর্ত সেই স্মৃতিগুলো বারবার তাকে মনে করিয়ে দেয়। তারা যুক্ত থাকে ফলে যখন ব্রেকআপ হয়ে যায়, তখন সেই শুন্যতা পূরণের জন্য বা শূন্যতার জন্য নিজেকে অনেক বিষন্নতা দেখায় বা তার কথা বারবার মনে পড়ে।

যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে

যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রাক্তন কে ভুলতে হলে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো এখন আলোচনা করা হবে। এ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করছি বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বেন।

প্রিয় মানুষের সাথে থাকলে আবেগের একটি বন্ধন সৃষ্টি হয়। ফলে এই অভ্যাস কাটিয়ে উঠতে দেরি হবে। কিন্তু আবেগের বসে কোন ধরনের যোগাযোগ রাখা যাবে না। দ্বিতীয়ত তাকে মনে করে তার স্মৃতি মনে করে বারবার কোন কিছু করা যাবে না। তাহলে ধীরে ধীরে সেটা স্মৃতি থেকে মুছে যাবে।

আমাদের মস্তিষ্কের হরমোনের কারণে অসমাপ্ত একটা অনুভূতি তৈরি হয়। ফলে তার কথা বারবার মনে হতে পারে। এই কারণে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। আড্ডা, গল্প এমনকি লেখালেখির কাজ করতে হবে।

কখনোই একাকীত্ব বা বিষণ্ণ ভাবে থাকতে হবে না, সবার সাথে মিলেমিশে আনন্দ করে থাকতে হবে। নিজের আত্মসম্মান অন্তত বজায় রাখার জন্য নিজেকে পরিশ্রমী হতে হবে। একজন সফল মানুষ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শেষ কথা

পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কোন কিছু ভুলতে যাওয়ার মানেই কিন্তু বারবার সেটা মনে করা। একটি বিষয়ে এমন মনে করতে হবে যে এটা বলে কিছু ছিল না। এটা ভেবেই নিজেকে ব্যস্ত রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url