অনুভূতি

 

অনুভূতি

ইসমাইল হোসেন

সুখের হাওয়া দোল খেলে যায়
কয়দিন বা আর থাকে,
দিন শেষে হায় রাতের বেলা 
দুখের স্মৃতি ভাসে।
সুখের চেয়ে দুখ বেশি ভাই
মানুষের অন্তরে,
আপন মানুষ কাঁদায় বেশি
ভুল বোঝে অন্তরে।
পুরনো কত স্মৃতি আসে
মনের অন্তরায়,
সেই ভেবে হায় রাত কেটে যায়
ঘুম নাই দুটি চোখে তাই।
দুখে দুখে হায়! কটাকাটি হয়ে যায়
সুখ আসে অল্প তাই,
এমন জীবন চাইনা কেহ
তবুও ফিরে পাই।
আমরা কেমন মানুষ হায়রে! 
নিজেকে নিজেই চিনিনা,
অন্যের কথায় কান হাত বাড়ায়
দুঃখ নেবার তাই।
পরে করি যায় হায়! হায়!
আগে আমি বুঝিনি ভাই।
অনুভূতি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url