আহা কি আনন্দ

 

আহা কি আনন্দ

ইসমাইল হোসেন

আহা কি আনন্দ!

দিয়েছি গোল্লাছুট 

পরেছি ধপাস-ধুপুস,

ফের উঠেছি গা ঝেড়েছি 

দিয়েছি এবার ভোল্লাধোর।

আহা কি আনন্দ!

খেলতে খেলতে গেঞ্জি গেছে,

তাতে কি হয়েছে!

যতই লাগুক কাদা-মাটি

আমি তো বেশ খেলেছি।

মা যদিও বোকে 

তাতে কি হয়েছে! 

খেলাতো শেষ করেছি।

আহা কি আনন্দ!

মাঠে মাঠে ঘুরে ঘুরে 

কত গাছের ফল পেড়ে

খেয়েছি মজা করে,

এরপর দোড়ানি খেয়ে

হজমো বেশ হয়েছে। 

আহা কি আনন্দ! 

স্কুল ফাঁকি দিয়ে

মা-র বকুনি খেয়ে,

কত যে শাপলা ঝিনুক

তুলেছি কোল ভরিয়ে।

এখন যে হঠাৎ করে

কোথায় যেন গেল হারিয়ে

আমার এই সেই আনন্দ

আহা-কি-আনন্দ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url