তেলাপোকা দূর করার উপায়:জেনে নিন তেলাপোকা দূর করবেন যেভাবে
তেলাপোকা দূর করার উপায় এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন তেলাপোকা দূর করার সঠিক উপায়। অর্থাৎ এখান থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের ঘরোয়া উপায় সম্পর্কে পাশাপাশি বিভিন্ন স্প্রে সম্পর্কেও জানতে পারবেন।
আরেকটি বিষয় হচ্ছে আপনারা আর্টিকেলটি মনোযোগ সহকার পড়বেন। যেন সকল কিছু বিস্তারিত জানতে পারেন। আপনাদের সুবিধার্থে সূচিপত্র দিয়েছি যেন সঠিকভাবে বিস্তারিতভাবে সবগুলো জানতে পারেন।পেজ সূচিপত্রঃ তেলাপোকা দূর করার উপায়ঃ জেনে নিন তেলাপোকা দূর করবেন যেভাবে
- তেলাপোকা দূর করার উপায়
- তেলাপোকা কত দিন বাঁচতে পারে
- তেলাপোকা কি কাপড় কাটে
- তেলাপোকার সবচাইতে বড় দুর্বলতা কি?
- তেলাপোকা মারার ঘরোয়া উপায় কি
- চায়না তেলাপোকা দূর করার উপায়
- আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায়
- ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায়
- ছোট তেলাপোকা দূর করার উপায়
- ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়
- তেলাপোকা দূর করার স্প্রে
- তেলাপোকা মারার স্প্রের দাম
- তেলাপোকা হাত দিয়ে মারলে কি হয়?
- তেলাপোকা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্য
তেলাপোকা দূর করার উপায়
তেলাপোকা দূর করার উপায় জানতে হলে আপনাকে পুরো এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। এই আর্টিকেলে সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তেলাপোকা দূর করার বেশ কয়েকটি উপায় রয়েছে। এ সকল উপায়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো।
আপনার বসতবাড়ি অথবা যে কোন জায়গায় যদি তেলাপোকার উপদ্রব বাড়ে, তাহলে আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তেলাপোকা দূর করতে পারেন। এই কারণে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের উপায় নিম্নে বর্ণনা করেছি। নিম্নের বিষয়গুলোতে সবকিছু বিস্তারিত তুলে ধরা হয়েছে। তেলাপোকা দূর করতে আপনি বিভিন্ন ধরনের বেকিং সোডা ও চিনি ব্যবহার করতে পারেন।
আবার ঘরোয়া পদ্ধতির মধ্যে তেজপাতা, গোলমরিচ, পেঁয়াজ, রসুনের স্প্রে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি সাবান পানি দিয়ে তেলাপোকার উপদ্রব দূর করতে পারেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে এই সকল বিষয়গুলো যখন আপনি করবেন। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং দেয়ালে কোন ফুটো থাকলে সেটা বন্ধ করবেন।
তেলাপোকা কত দিন বাঁচতে পারে
এই আর্টিকেলে আপনারা সব তেলাপোকা মারার উপায় গুলো জানতে পারবেন। কিন্তু আসলেই তেলাপোকা কতদিন বাঁচতে পারে? সে সম্পর্কেও জ্ঞান রাখা জরুরী। তো চলুন এবার জেনে নেই তেলাপোকা আসলে কতদিন বেঁচে থাকতে পারে।
তেলাপোকা আসলে অনেকদিন যাবত বেঁচে থাকতে পারে এবং এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে তেলাপোকার জীবন প্রক্রিয়া অনেক বিস্তৃত ও বিশাল এরা খুব দ্রুত বংশবৃদ্ধির সাথে সাথে দ্রুত বিদ্যু পেয়ে থাকে এরা বেশিরভাগ স্যাঁতসাঁতে পছন্দ করে। এরা খাবার না খেয়ে অনেকদিন বাচতে পারে কিন্তু পানি না খেয়ে এরা বেশি দিন বেঁচে থাকতে পারে না।
একটি মজার বিষয় হচ্ছে একটি তেলাপোকা তার মাথা ছাড়া কিন্তু এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। কেমন করে সম্ভব? তেলাপোকা মাথা ছাড়া এক সপ্তাহ পরে মারা যাবে। কারণ তাদের খাবার এবং পানির জন্য মুখের প্রয়োজন। খাবার ছাড়া এরা একমাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর পানি শূন্যতার কারণে তারা মারা যায়।
অর্থাৎ পানি যদি তারা না পায় তারা এক সপ্তাহের ভিতর মারা যায়। মাথা না থাকলে খাবার ও পানি সংগ্রহ করতে পারেনা ফলে এক সপ্তার মধ্যে মারা যায়। একটি তেলাপোকার মাথা তাদের সঙ্গে থাকবে যতদিন ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
তেলাপোকা কি কাপড় কাটে
তেলাপোকা কি আসলেই কাপড় কাটে না অন্য কিছুর ব্যাপার রয়েছে এর মধ্যে চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন হ্যাঁ বন্ধুরা তেলাপোকা কাপড় কাটে এমনকি তেলাপোকা ছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের পোকা আমাদের কাপড় কেটে থাকে এ সকল পোকা গুলো অনেক ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে।
তেলাপোকা ছাড়া অন্য যে সকল কীটপতঙ্গ আমাদের কাপড় কাটে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুবরেপোকা, ঝিঁঝিপোকা, সিলভারফিশ (সিলভারফিস)-হচ্ছে খুবই ছোট ছোট এক ধরনের পতঙ্গ যেটা পুরাতন বইয়ের পাতার ভেতরে দেখা যায়, সাদা সাদা অতি ক্ষুদ্র। এ সকল পতঙ্গ আপনার সুতা কাপড়, লিলেন কাপড়, পশমী কাপড়ে আক্রমণ করে থাকে।
এ সকল পতঙ্গ গুলো কাপড় কাটার আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি খাওয়া-দাওয়া করেন তখন খাবারের যে কোন ঝোল বা কোন কিছু কাপড়ে হঠাৎ করেই লেগে যায়। আর তারা এ বিষয়টির জন্য আরো কাপড়টা কেটে থাকে। তেলাপোকা খুব দ্রুততার সাথে আপনার কাপড় ছোট ছোট ছিদ্র করতে পারে। তাই তেলাপোকা থেকে সাবধান!
তেলাপোকার সবচাইতে বড় দুর্বলতা কি?
আমরা এতক্ষণ জানলাম তেলাপোকা আসলে কত দিন বাঁচতে পারে? তেলাপোকা কি আসলে কাপড় কাটে কিনা? এ সকল বিষয়গুলো এতক্ষণ জানলাম। প্রত্যেকটি কীট-পতঙ্গ ও প্রাণীর একটি করে দুর্বলতা রয়েছে। তো চলুন এবার জেনে নেই এই তেলাপোকার সবচেয়ে বড় দুর্বলতা কি?
তেলাপোকা আসলে পানির ওপর নির্ভরতার একটি পতঙ্গ। এর সকল চাহিদার মধ্যে পানির নির্ভরতা অনেক গুরুত্বপূর্ণ। তাই বোঝা যায় পানির প্রতি এর দুর্বলতা রয়েছে। এই তেলাপোকা খাবার ছাড়া একমাস পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া এক সপ্তাহ বেঁচে থাকতে পারে না। কোন মতে পানি ছাড়া এক সপ্তাহ বেঁচে থাকতে পারে।
এক সপ্তাহ পর পানি ছাড়া মরে যায়। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে তেলাপোকার সবচেয়ে বড় দুর্বলতা পানি বা জল। অর্থাৎ শুকনো জায়গাতে তেলাপোকার উপদ্রব থাকে না। ভেজা ও স্যাঁতস্যাঁতে তেলাপোকার উপদ্রব অনেক বেশি কারণ এ সকল জায়গায়তে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পেয়ে থাকে।
তেলাপোকা মারার ঘরোয়া উপায় কি
তেলাপোকা মারার বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলো আপনাদের মাঝে এখন তুলে ধরা হবে। বেশ কয়েকটি ঘরোয়া উপায়ের মধ্যে উল্লেখযোগ্য উপায়গুলো নিম্নে তুলে ধরা হলো-
অন্যতম কয়েকটি ঘরোয়া পদ্ধতির মধ্যে একটি হচ্ছে গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের স্প্রে। এটা করতে হলে আপনাকে প্রথমে গোলমরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়ে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। এর গন্ধে তেলাপোকা পালিয়ে যায়।
আরেকটি হচ্ছে বেকিং সোডা ও চিনি মেশান। বেকিং সোডা ও চিনি মিশিয়ে যেখানে তেলাপোকা রয়েছে এমন জায়গায় ছিটিয়ে দিলে চিনি তাদেরকে আকর্ষণ করবে এবং বেকিং সোডা তাদেরকে মেরে ফেলবে। আরেকটি অন্যতম উপায় হচ্ছে তেজ পাতার গুড়ো। গুড়ো করা তেজপাতা কোনায় কোনায় রাখলে তেলাপোকা আসে না।
আরেকটি হচ্ছে সাবান পানির মিশ্রণ। সাবান পানির মিশ্রণটি স্প্রে করলে তেলাপোকা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আরেকটি বিশেষ ঘরোয়া পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে- অ্যামোনিয়া ও পানি। এক বালতি পানিতে দুই কাপ অ্যামোনিয়া মিশিয়ে মেজেতে যদি মোছা যায় এর গন্ধে তেলাপোকা দূরে থাকে।
চায়না তেলাপোকা দূর করার উপায়
চায়না তেলাপোকা এমন ধরনের একটি তেলাপোকা যা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। শুধু বংশবৃদ্ধি নয় এরা খুব দ্রুত একই স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে। এই তেলাপোকার আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে জার্মান ককরোচ। এই তেলাপোকা নিধন করতে বা ধ্বংস করতে আপনি দুটি উপায়ে গ্রহণ করতে পারেন।
একটি হচ্ছে ঘরোয়া উপায় ও আরেকটি হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে ধ্বংস করতে পারেন। ঘরোয়া উপাই এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন বেকিং সোডা, অ্যামোনিয়া, চিনি, বোরিক এসিড, তেজপাতা। বোরিক এসিড স্প্রে করলে তেলাপোকা ধ্বংস হয়ে যায়, আবার বেকিং সোডা ও চিনি একসাথে ময়দার সাথে মিস করে রাখলে, সেখানে এসে তেলাপোকা খেলে তেলাপোকা মরে যায়।
আবার অ্যামোনিয়া পানির সাথে মিশিয়ে রাখলে সেই পানি এসে খেলে তেলাপোকা মরে যায়। আরেকটি বিষয় হচ্ছে আপনি ওষুধ কিনে ওষুধ স্প্রে করে এটা নিধন করতে পারেন। বাজারে আপনি ককরোচ কিলার বলে বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে যাবেন। এ সকল ওষুধ এদের উপর স্প্রে করতে হবে অথবা এরা যে জায়গায় বেশি ঘোরাফেরা করে সেই জায়গায় স্প্রে করতে হবে। দেখবেন যে খুব তাড়াতাড়ি চায়না তেলাপোকা নিধন হয়ে গেছে।
আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায়
আলমারি থেকে তেলাপোকা দূর করতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে আলমারির কোন জায়গায় ফাটা আছে কিনা? যদি কোন ফাটা জায়গা থাকে তাহলে অবশ্যই সেই ফাটা জায়গাটি আগে পূর্ণ করতে হব, যেন তেলাপোকা না ঢুকতে পারে। এর পরে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে যে সকল কাজগুলো করলে আলমারি থেকে তেলাপোকা দূরে রাখা সম্ভব বা তেলাপোকার আক্রমণ হবে না।
এই পদ্ধতিটি হচ্ছে আপনি নিম তেল বা নিমপাতা যদি আলমারি কোনায় কোনায় রেখে দেন বা নিম পাতার স্প্রে করে যদি রেখে দেন তাহলে এর গন্ধে তেলাপোকা আসবে না। আবার যদি ভিনেগার পানির সাথে মিশিয়ে আলমারির কোনায় কোনায় স্প্রে করেন, তাহলে এর গন্ধে তেলাপোকা আসে না বা তেলাপোকা আক্রমণ করতে পারে না।
আবার একটি চমৎকার পদ্ধতি রয়েছি পদ্ধতিটি হচ্ছে- আপনি যদি কোন লবঙ্গ গুঁড়ো করে আলমারির কোনায় আস্ত রেখে দেন, তাহলে এর গন্ধে তেলাপোকা আসবে না। আবার আপনি যদি গোলমরিচ, পেঁয়াজ, রসুন একসাথে মিশ্রণ করে স্প্রে করেন, তাহলে এই গন্ধে তেলাপোকা আসবে না। আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে লেবুর রস ও বেকিং সোডা এই দুইটা জিনিসের মিশ্রণ স্প্রে করলে তেলাপোকার আক্রমণ হয় না।
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায়
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায় গুলোর মধ্যে আপনাকে আগে একটি জিনিস বা একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনি যে ফ্রিজটা ইউজ করছেন বা ব্যবহার করছেন সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। আপনি যদি ১০ থেকে ১৫ দিন পর পর এটা সুন্দরভাবে পরিষ্কার করেন তাহলে তেলাপোকার আক্রমণ হবে না।
ফ্রিজ থেকে তেলাপোকা দূর করতে হলে আপনাকে ১০ থেকে ১৫ দিন সামনে ও ফ্রিজের পেছনে পরিষ্কার করতে হবে। ফ্রিজে মাছ-মাংস, শাক-সবজি, থাকলে সেগুলোর পচা অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। পেছনের কয়েলের নিচের অংশগুলো ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ফ্রিজে প্রবেশ পথ গুলো বন্ধ করতে হবে।
আর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে আপনাকে একটি বিশেষ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। এই প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে এক ধরনের ফাঁদ। এটি করতে হলে আপনাকে এক ধরনের জেল বেইট কিনতে হবে। এই জেল বেইট আপনি বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। এটি ফ্রিজের চারিপাশে লাগাতে হবে। এটা তেলাপোকা খেয়ে বিষ অন্য তেলাপোকাদের মাঝে ছড়িয়ে দিবে।
ছোট তেলাপোকা দূর করার উপায়
ছোট ছোট তেলাপোকা গুলো দূর করতে হলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এই তেলাপোকা দূর করতে হলে আপনাকে বাজার থেকে তেলাপোকা দূর করার পাউডার বা ওষুধ ব্যবহার করতে হবে। এগুলো স্প্রে করলে অবশ্যই বাচ্চা বা শিশুর জন্য ক্ষতিকর। তাই বাচ্চার ও শিশুর যেন ক্ষতি না হয় এমন ভাবে স্প্রে করতে হবে।
এমন জায়গায় এগুলো রাখতে হবে যেন বাচ্চা ও শিশুর কোন ক্ষতি না হয়। ছোট তেলাপোকা মারার অন্যতম ঘরোয়া পদ্ধতি হচ্ছে- গোলমরিচ ও কালোজিরা একসাথে মিশ্রণ করে চারিদিকে স্প্রে করতে হয়। এর তীব্র গন্ধে ছোট তেলাপোকা গুলো খুব সহজেই পালিয়ে যায় বা প্রতিরোধ করা সম্ভব হয়।
আবার আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করতে পারেন। এ ছোট তেলাপোকার মারার জন্য বিশেষ আঠালো ফাঁদ ব্যবহার করা যায়। যেকোনো জেল বেইট অথবা আঠালো কোন ধরনের বিষ ব্যবহার করতে পারেন।
ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায়
আপনার ঘরে তেলাপোকার উপদ্রব দেখা দিলে, এটাকে খুব সহজেই কিভাবে ঘর থেকে দূর করবেন? সেই বিষয় সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করা হবে। তাই আসুন ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায় গুলো জেনে নেই।
ঘর থেকে তেলাপোকা দূর করার সহজ উপায় এর মধ্যে একটি উপায় হচ্ছে বেশ কার্যকরী, সেটা হচ্ছে- লেবুর রস ও বেকিং সোডা। প্রথমে আপনাকে ১ লিটার গরম পানিতে লেবুর রস ও দুই চামচ বেকিং সোডার দ্রবণ তৈরি করতে হবে। উক্ত দ্রবণটি যেখানে তেলাপোকার উপদ্রব সেখানে স্প্রে করলে খুব সহজেই তেলাপোকা দূর হয়ে যাবে।
আবার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে- নিমপাতা বা নিম তেল। এই নিম তেলের মধ্যে কীটনাশকের গুণ রয়েছে। যার ফলে এটা স্প্রে করলে তেলাপোকার উপদ্রব কমে যায় বা তেলাপোকা খুব সহজেই দূর হয়ে যায়।
তেলাপোকা দূর করার স্প্রে
তেলাপোকা দূর করার জন্য বিভিন্ন স্প্রে পাওয়া যায় এর মধ্যে বেশ কয়েকটি স্প্রের কথা আপনাদের মাঝে তুলে ধরব। তবে উপরে বর্ণিত ঘরোয়া উপায় গুলো প্রথমে আপনি ব্যবহার করে দেখতে পারেন। এটা এই কারণে বলছি যে, ঘরোয়া উপায় যদি করতে পারেন তাহলে একে তো আপনার খরচ কমবে। দ্বিতীয়ত ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য যে ক্ষতি যদি হয়ে থাকে, এর আশঙ্কা থেকে আপনি বাঁচতে পারবেন।
প্রথমত আপনি তেলাপোকা দূর করার স্প্রের মধ্যে অন্যতম একটি ওষুধ পাবেন, সেটি হচ্ছে- রেড হিট (Red Hit), আরেকটি হচ্ছে (এস সি আই- ACI) এর এ্যারোসল আরেকটি হচ্ছে মর্টিন( Mortein) এগুলো স্প্রে করলে খুব দ্রুততার সাথে তেলাপোকা নিধন করা সম্ভব।
তেলাপোকা মারার স্প্রের দাম
বাংলাদেশে বিভিন্ন ব্যান্ডের তেলাপোকা মারার স্প্রে পাওয়া যায়। আকার ভেদে এর দাম ভিন্নতা হয়। সাধারণত ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত তেলাপোকা মারার স্প্রের দাম হয়ে থাকে। তবে একটি বিষয় মনে রাখতে হবে দাম পরিবর্তনশীল। তাই কেনার আগে বর্তমান মূল্য যাচাই-বাছাই করে কিনতে হবে।
কয়েকটি জনপ্রিয় তেলাপোকা মারার সম্ভাব্য স্প্রের দাম উল্লেখ করা হলো-
- Red Hit- ৪০০ মি:লি: ৩৫০ টাকা
- Red Hit- ৬২৫ মি:লি: ৪৫০ থেকে ৫০০ টাকা
- ACI (Aerosol)- ২৫০ মি:লি: প্রায় ২৫০ টাকা
- ACI (Aerosol)- ৮০০ মি:লি: ৬২০ টাকা
- Mortein 2in1- ৪০০ মি:লি: ২২০ থেকে ৩৮০ টাকা
- Godrej Hit- ২০০ মি:লি: ২০০ টাকা
তেলাপোকা হাত দিয়ে মারলে কি হয়?
তেলাপোকা হাত দিয়ে মারলে বা পা দিয়ে পিষে মারলে বেশ কিছু রোগ হতে পারে। এর মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ। আমরা যদি তেলাপোকা হাত দিয়ে মারি বা পা দিয়ে পিষে ফেলি তাহলে মানুষের দেহে স্ট্রেপটোকোচি, স্যালমোনেলা, স্ট্যাফিলোকোচির এ সকল ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। এরা অন্ত্রে বাস করে, যার ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় সহ নানা রোগ সৃষ্টি হতে পারে।
তেলাপোকা সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ তেলাপোকার গর্ভাবস্থায় মোট কত দিন?
উত্তরঃ কিছু প্রজাতির তেলাপোকা রয়েছে যাদের গর্ভাবস্থা সাধারণত ২৮ দিন পর্যন্ত হয়।
প্রশ্নঃ তেলাপোকার বাচ্চা কয়টি হয়?
উত্তরঃ সাধারণত একটি স্ত্রী তেলাপোকা ২০০ থেকে ৩০০ টি বাচ্চা দিতে সক্ষম।
প্রশ্নঃ কোন দেশে তেলাপোকা বেশি?
উত্তরঃ চীন দেশে সবচেয়ে তেলাপোকা বেশি। এদেশে প্রায় ১০০ টার বেশি তেলাপোকার খামার রয়েছে।
প্রশ্নঃ তেলাপোকা কোথা থেকে আসে?
উত্তরঃ সাধারণত তেলাপোকা বিভিন্ন নিষ্কাশন নর্দমা থেকে আসে। উচ্ছিষ্ট খাবার ও বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে আসে।
প্রশ্নঃ তেলাপোকা নিকটতম আত্মীয় কোনটি?
উত্তরঃ তেলাপোকা নিকটতম আত্মীয় উইপোকা। উইপোকা তেলাপোকার পূর্বপুরুষ।
লেখকের মন্তব্য
পরিশেষে আপনাদের একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে তেলাপোকা দূর করার উপায় গুলো যেগুলো অবশ্যই ঘরোয়া উপায় সেগুলো একটু সাবধানতার সাথে করবেন এবং ঠিক যেভাবে বলেছি সেভাবে ঠিক সেই নিয়মেই করবেন।
তাহলে দেখবেন আপনার কোন ধরনের ক্ষতি হবে না। আর যদি ওষুধ স্প্রে করতে চান তাহলে বিভিন্ন মুদি দোকান থেকে স্প্রে গুলোর মেয়াদ ও দাম গুলো ভালোভাবে যাচাই-বাছাই করে দেখে নিবেন।


জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url