জীবনের গতি
জীবনের গতি
চলছে সকাল থেকে জীবনের গতি,
গাড়ি নেই, ঘোড়া নেই, চলছে দুই পায়ের চরকি।
জীবন চলাতে গিয়ে কতবার খেয়েছি ভেলকি,
কাজের সময় খেয়েছি কত মানুষের গালি
কত যে মানুষে বলল, বলদ-টলদ এ আর কি!
খেয়ে গালি হজম করে চলছে জীবন খুট খুটিয়ে।
মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করে ঘরে ফিরে,
আবারো সেই খাটুনি জীবনটা যাচ্ছে মরে।
কতদিন এভাবে হায়! জানিনা জীবন কোথায়?
কোনদিন থামবে কি পথ? আমরা যে করছি শপথ,
যতদিন বাচবে জীবন ততদিন লড়বে শরীর।
যখন দু'পায়ের চরকি, থেমে যাবে আর কি!
দাফনের শেষে হবে দু'দিনের কান্নাকাটি,
এভাবেই শেষ হবে হায়! আমাদের জীবন গতি।

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url